গ্রামবাসীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলার পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ১০ ডাকাত নিহত হওয়ার পর দেড় হাজার গ্রামবাসীর বিরুদ্ধে পুলিশের করা মামলায় গ্রামবাসীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানানো হয়েছে। ওই গ্রামে গত বৃহস্পতিবার রামু থানার উদ্যোগে অনুষ্ঠিত এক সভায় কক্সবাজারের পুলিশ সুপার নিবাস চন্দ্র মাঝি এ আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন। সভায় পুলিশ সুপার নিবাস চন্দ্র মাঝি বলেন, একটি চক্র গ্রামবাসীকে আতঙ্কিত করতে নানা ধরনের গুজব ছড়াচ্ছে। এদের পুলিশে সোপর্দ করার জন্য তিনি গ্রামবাসীদের প্রতি আহ্বান জানান। তিনি গ্রামবাসীদের উদ্দেশে আরও বলেন, ওই ঘটনায় আইনি কারণে পুলিশ বাদী হয়ে গ্রামবাসীর বিরুদ্ধে মামলা করে। এ মামলায় কোনো গ্রামবাসীকে হয়রানি বা আটক করা হবে না। কাজেই গ্রামবাসীদের ঘরবাড়ি ছেড়ে পালানোর কোনো দরকার নেই।২৪ এপ্রিল রাতে উখিয়ার রত্নাপালং ইউনিয়নের সাদ্রিকাটা গ্রামে তিনটি বাড়িতে ডাকাতির পর ডাকাতেরা রামুর গোয়ালিয়া পালংয়ের পাহাড়ি এলাকায় অবস্থান নেয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের গোলাগুলিতে ওই ১০ ডাকাত নিহত হয়।