প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুর সদর উপজেলার ফরাশগঞ্জ গ্রামে গণপিটুনিতে ডাকাত বেলাল হোসেন নিহত হওয়ার ঘটনায় হত্যা মামলা হয়েছে। নিহত বেলালের স্ত্রী শাহিনুর আক্তার বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনের নামে সদর থানায় এ মামলা করেন।এদিকে মামলা করার পর থেকে এলাকার অনেক পুরুষ গ্রেপ্তারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। গ্রামবাসী জানান, মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। তাই তাদের মধ্যে গ্রেপ্তার-আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অন্যদিকে ডাকাত বেলালের সহযোগী মো. আজাদ এ ঘটনার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি গ্রামবাসীকে হুমকি-ধমকি দিচ্ছেন। এতে অনেক পুরুষ গ্রামছাড়া হয়েছেন। সদর থানার এসআই মো. সেলিম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।