গ্রামবাসীর পরিবেশবান্ধব চুলা তৈরির প্রশংসায় স্প্যানিশ রাষ্ট্রদূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে গ্রাম সংগঠনের সদস্যদের পরিবেশবান্ধব চুলা তৈরির প্রশংসা করলেন স্প্যানিশ রাষ্ট্রদূত লুইস তাজেদা। গতকাল শুক্রবার স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা নোয়াখালী রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি (এনআরডিএস) পরিচালিত বিভিন্ন গ্রাম সংগঠনের কর্মকাণ্ড দেখতে এসে স্প্যানিশ রাষ্ট্রদূত এই প্রশংসা করেন।স্প্যানিশ রাষ্ট্রদূত লুইস তাজেদা গতকাল সকালে এওজবালিয়া ইউনিয়নের কয়েকটি গ্রাম সংগঠনের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় জৈব নিবিড় কৃষি, যৌথ ব্যবসা উদ্যোগ, নারী নির্যাতন প্রতিরোধসহ গ্রাম সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরা হয়। এরপর স্প্যানিশ রাষ্ট্রদূত লুইস তাজেদা এওজবালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। সফরকালে রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এইসিআইডির মাদ্রিদ প্রতিনিধি গ্লাডিস রয়, সালভাদর ভায়া, আলবা ডি লা ইগলেসিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তফা জামান, এনআরডিএসের প্রধান নির্বাহী আবদুল আউয়াল।