গ্রামবাসীর প্রতিরোধ নির্মাণকাজ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভবন নির্মাণে অনিয়মের অভিযোগে গ্রামবাসীর প্রতিরোধের মুখে বন্ধ হয়ে গেছে বগুড়ার আদমদীঘি উপজেলার গোড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণকাজ।গত মঙ্গলবার উপজেলা প্রকৌশল বিভাগ বিদ্যালয় ভবনের নির্মাণকাজ বন্ধের পাশাপাশি নির্মাণাধীন সিঁড়ির একাংশ ভেঙে দেয় এবং সংশ্লিষ্ট ঠিকাদারকে নতুন করে কাজ করার নির্দেশ দেয়। গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, ‘ভবনধসে শত শত মানুষের মৃত্যুর ঘটনার পর সবার উচিত সরকারি বা বেসরকারিভাবে যেসব ভবন তৈরি হচ্ছে, সে ব্যাপারে নজর দেওয়া। এ জন্য আমরা বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের কারণে নির্মাণকাজ বন্ধ করে দিয়েছি।’প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের একটি ভবন নির্মাণের জন্য ৫৭ লাখ ৯৭ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। নির্মাণকাজের ঠিকাদারি পায় মেসার্স এস অ্যান্ড এম জেভি নামের একটি প্রতিষ্ঠান। গত বছরের অক্টোবর থেকে ভবনটির নির্মাণকাজ শুরু হয়। উপজেলা প্রকৌশলী গোলাম মোরশেদ জানান, গ্রামবাসীর অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ঠিকাদারকে ত্রুটিপূর্ণ সিঁড়ি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।অভিযোগ অস্বীকার করে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক সোহেল হোসেন বলেন, ভবনের সিঁড়ি নির্মাণে সামান্য ত্রুটি ছিল। পরে সেটি ঠিক করে দেওয়া হয়েছে।