গ্রামবাসীর সহযোগিতায় অপহূত শিশু উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামবাসীর সহযোগিতায় র‌্যাব অপহরণকারীদের হাত থেকে রক্ষা করল দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে (৭)। গত রোববার রাতে তাকে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটইবাজারের এক ওয়াজ মাহফিল থেকে অপহরণ করা হয়।অপহরণের সঙ্গে জড়িত অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। তাঁরা হলেন কালীগঞ্জ উপজেলার ভাটাপাড়া গ্রামের ইলিয়াস হোসেন (৪৫), শৈলকুপা উপজেলার ভাটই গ্রামের মতিয়ার রহমান (৩৮) ও একই গ্রামের মর্ত্তুজা হোসেন (২৩)। তাঁদের শৈলকুপা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।শিশুটির মা জানান, তিনি রোববার রাতে তাঁদের গ্রামের পাশে ভাটইবাজারে ধর্মসভা শুনতে যান মেয়েকে নিয়ে। এ সময় কয়েকজন লোক মিষ্টি দেওয়ার কথা বলে তাঁর মেয়েকে নিয়ে যায়। কিছুক্ষণ পর মেয়েকে দেখতে না পেয়ে তিনি খোঁজাখুঁজি শুরু করেন। সঙ্গে যোগ দেয় এলাকার লোকজন। খবর দেওয়া হয় ঝিনাইদহ ক্যাম্পের র‌্যাব সদস্যদের। তাঁরাও ঘটনাস্থলে দ্রুত এসে অভিযান শুরু করেন।র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার এম. আশরাফ আলী জানান, দিবাগত রাত একটার দিকে র‌্যাবের দুটি দল দুধসর গ্রামে অভিযানে নামে। এ সময় গ্রামবাসী তাদের সহযোগিতা করে। অপহরণকারীরা একপর্যায়ে মেয়েটিকে নিয়ে দুধসর গ্রামে আশ্রয় নেয়। পরে সেখান থেকে একজন অপহরণকারী ও মেয়েটিকে উদ্ধার করা হয়। ওই অপহরণকারীর তথ্যানুযায়ী পাশের ভাটইবাজার থেকে আটক করা হয় আরও দুই অপহরণকারীকে। এ সময় কয়েকজন অপহরণকারী পালিয়ে যেতে সক্ষম হয়।শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, র‌্যাব ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করে তাঁদের কাছে দিয়েছে। আরও তদন্তের পর বোঝা যাবে, কারা এর সঙ্গে জড়িত।