গ্রামীণ অ্যাম্বুলেন্স সেবা চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গতকাল বৃহস্পতিবার গ্রামীণ অ্যাম্বুলেন্স সেবা উদ্বোধন করা হয়েছে। ইউএনওর কার্যালয় সূত্র জানায়, ইউএনও সাইয়েদ এ জেড মোরশেদ আলীর উদ্যোগে মহাদান ইউনিয়নের জন্য এ সেবা চালু করা হয়। দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে ইউএনও এর উদ্বোধন করেন। এ সময় পিআইও মো. হামিদুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, মহাদান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। ইউএনও বলেন, মা ও নবজাতকের মৃত্যুর হার কমিয়ে আনতে এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ সেবা চালু করা হয়েছে।