গ্রামীণ উন্নয়ন প্রকল্পের বরাদ্দ লুটপাটে জড়িতদের শাস্তি দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা), কাজের বিনিময়ে টাকা (কাবিটা), বয়স্ক ও বিধবা ভাতাসহ সারা দেশের বিভিন্ন গ্রামীণ উন্নয়ন প্রকল্পের টাকা লুটপাটের নিন্দা এবং দোষী ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়েছে ক্ষেতমজুর সমিতি। গতকাল রোববার সমিতির সভাপতি শামছুজ্জামান, কার্যকরী সভাপতি সোহেল আহম্মেদ ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।বিবৃতিতে নেতারা অভিযোগ করেন, গত বছর এসব গ্রামীণ উন্নয়ন প্রকল্পে লাখ লাখ টন খাদ্যশস্য ও টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু এসব বরাদ্দের সামান্যই প্রকৃত দরিদ্র মানুষ পেয়েছে। হতদরিদ্রদের জন্য নেওয়া কর্মসৃজন কর্মসূচির প্রকল্পও কাগজে-কলমে বাস্তবায়ন দেখিয়ে লুটপাট করা হয়েছে। বিবৃতিতে গ্রাম ও শহরের দরিদ্র মানুষের জন্য রেশনিং-ব্যবস্থা চালুরও দাবি জানিয়েছে ক্ষেতমজুর সমিতি। বিজ্ঞপ্তি।