গ্রামীণ ফ্রেন্ডস দিচ্ছে স্বাস্থ্যসেবা ও খাদ্য সহায়তা

ঘরে ঘরে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করা ও স্বনির্ভর বাংলাদেশ নির্মাণে গ্রামীণ উদ্যোক্তা তৈরি-এই দুই লক্ষ্যকে প্রাধান্য দিয়ে গ্রামীণ ফ্রেন্ডস অ্যান্ড কোম্পানি লিমিটেড (Grameenfriends & co.ltd) দেশব্যাপী একটি প্রকল্প চালু করেছে।
বর্তমানে সরকার ২০২০ সালকে মুজিব বর্ষ হিসেবে পালন করছে, ২০২১ সাল আসছে স্বাধীনতার ৫০ বছর হিসেবে। এই সময়ে বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রমের মধ্যে সকলের জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত ও উদ্যোক্তা তৈরি-কার্যক্রমগুলো এগিয়ে নেওয়ার জন্য সহযোগী হিসেবে দুটি ভিন্ন ভিন্ন প্রকল্প পরিচালনা করছে।
ইতিমধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশে স্বাস্থ্য সেবায় বিশেষ নজর দিয়ে সাধারণ ও অবহেলিত মানুষের পাশে রয়েছে গ্রামীণ ফ্রেন্ডস হেলথ সেন্টার। স্বাস্থ্যসেবার যেকোনো পরামর্শে অভিজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে একটি হেলথ কেয়ার হটলাইন (০১৭৫২১০১০০১) খোলা থাকছে সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত। বিশেষজ্ঞ চিকিৎসকেরা পরামর্শ দিচ্ছেন বিনা মূল্যেই ।
পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে সুবিধা বঞ্চিত মানুষকে সহায়তার জন্য নোমিজান Nomijan aftabi foundation এবং Grameenfriends ঢাকা, সাভার ও সিরাজগঞ্জে (দুই হাজার) পরিবারের মাঝে ১০ কেজি চাল, ১ কেজি তেল, ১ কেজি ডাল (প্রত্যেক পরিবারকে) বিতরণ কর্মসূচি পরিচালনা করেছে।
উদ্যোক্তা তৈরির কার্যক্রমে বাংলাদেশে প্রথমবারের মতো রুরাল ই-কমার্স পদ্ধতির প্রচলন করছে গ্রামীণ ফ্রেন্ডস অ্যান্ড কোম্পানি। এর মাধ্যমে গ্রামীণ সমাজের মানুষেরা (বিশেষত নারীরা) উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশের পাশাপাশি পণ্য বাজারজাতকরণ, সঠিক মূল্য নিরূপণ, বিভিন্ন গ্রামের মধ্যে তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করণের মাধ্যমে পণ্য-সেবা আদান-প্রদান, সর্বোপরি বিক্রেতা ও ক্রেতার মধ্যে নিশ্চিত ও নিরাপদে পণ্য-সেবা পৌঁছে দেওয়ার প্রক্রিয়ায় অংশ নিতে পারছে। শুধু ই-কমার্স নয় পাশাপাশি সুস্থ জাতি গঠনে প্রতিষ্ঠানটির রয়েছে বিশেষ মনোযোগ। এরই ধারাবাহিকতায় প্রাথমিক স্বাস্থ্যসেবার (নারী, শিশু ও বৃদ্ধ-বৃদ্ধাদের) আওতায় গ্রামীণ ফ্রেন্ডস হেলথ কেয়ার (কমিউনিটি ক্লিনিক) স্থাপনের কাজ শুরু করেছে। ইতিমধ্যে এর আওতায় সিরাজগঞ্জে ৬টি উপজেলায় হেলথ সেন্টার স্থাপনের কাজ শুরু হয়েছে।
সোশ্যাল এইড বাংলাদেশের একটি জাতীয় পর্যায়ের এনজিও যা গত ২৪ বছর ধরে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে, গ্রামীণ ফ্রেন্ডস অ্যান্ড কোম্পানি তাদের একটা সিস্টার কনসার্ন। facebook.com/Grameenfriendsltd অথবা Grameenfriends.com-এ বিস্তারিত জানা যাবে।