গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ জারি করায় নির্যাতিত কর্মীদের অভিনন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ ব্যাংক নির্যাতিত কর্মী পরিষদ ও গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী সমিতি ওই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের ক্ষেত্রে সার্চ কমিটি গঠনের বিধান রেখে অধ্যাদেশ জারি করায় সরকারের প্রতি অভিনন্দন জানিয়েছে। বাসস।গতকাল শুক্রবার এক যৌথ বিবৃতিতে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী সমিতির সভাপতি কে এম শহীদুল হক ও নির্যাতিত কর্মী পরিষদের মহাসচিব মো. মজিবুর রহমান এই অভিনন্দন জানান। তাঁরা বলেন, সরকারি অধ্যাদেশের মাধ্যমে ১৯৮৩ সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হলেও ড. মুহামঞ্চদ ইউনূস বিভিন্ন সময় আজ্ঞাবহ অল্পশিক্ষিত নারী পরিচালকদের মাধ্যমে গ্রামীণ ব্যাংকের আইনকানুন পরিবর্তন করেন। তাঁরা আরও বলেন, ৬০ বছরের মধ্যে অবসর গ্রহণের আইন ড. ইউনূস অন্যান্য কর্মকর্তা-কর্মচারীর বেলায় কার্যকর করেন। কিন্তু তিনি ৭১ বছর বয়সেও নিজের পদ ধরে রাখেন। এ অবস্থায় বাংলাদেশ ব্যাংক তাঁকে অব্যাহতি দেয়।উদ্ভূত পরিস্থিতিতে সরকার গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ সংশোধন করে এমডি নিয়োগের প্রক্রিয়া যেভাবে সহজ করেছে, তা বাস্তবসম্মত বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।