গ্রামীণ ব্যাংক কর্মকর্তা নাজমুল মিয়াকে হত্যা করা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ ব্যাংকের নরসিংদীর মনোহরদী উপজেলার নোয়াদিয়া শাখার জ্যেষ্ঠ কেন্দ্র ব্যবস্থাপক নাজমুল মিয়াকে পিটিয়ে হত্যা করার পর আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন থেকে এ কথা জানা যায়। এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় একই ব্যাংকের অন্য একটি শাখার জ্যেষ্ঠ কেন্দ্র ব্যবস্থাপক রাবেয়া বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।সিভিল সার্জন অফিস সূত্র জানায়, সুরতহাল প্রতিবেদনে আঘাতের কথা উল্লেখ না থাকলেও ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয় নাজমুলের শরীরে আঘাতের চি?হ্ন রয়েছে।অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল হাসান বলেন, ময়নাতদন্ত প্রতিবেদনে নাজমুলের শরীরে ও মাথায় আঘাত থাকার কথা উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে লাশের ওপর পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার কথা বলা হয়।নাজমুল মিয়ার লাশ উদ্ধারের পর তাঁর বাবা রমজান মিয়া থানায় একটি মামলা করেন। পুলিশ মামলাটিকে অপমৃত্যুর মামলা হিসেবে রেকর্ড করে। ময়নাতদন্তের প্রতিবেদনের পর মামলাটি হত্যা মামলা হিসেবে গৃহীত হয়েছে বলে জানায় শিবপুর মডেল থানা পুলিশ।মামলার তদন্তকারী কর্মকর্তা শিবপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) বদরুল আলম বলেন, গত মঙ্গলবার রাবেয়া বেগমকে মনোহরদীর রামপুর গ্রামের ভাড়াবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তাঁকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে গত মঙ্গলবার নরসিংদীর আদালতে পাঠানো হয়। রাবেয়াকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন জানালে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাঁকে এখন থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।রাবেয়া বেগম থানায় সাংবাদিকদের কাছে নাজমুল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন। গত ২২ মার্চ নাজমুল মিয়ার রহস্যজনক মৃত্যু হয়। গভীর রাতে বাড়ির প্রায় ১০০ গজ দূরের একটি জায়গা থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।