গ্রামীণ ব্যাংক ধ্বংসের 'ষড়যন্ত্রে'র প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ ব্যাংক ধ্বংসের ‘ষড়যন্ত্র’ করার প্রতিবাদে গতকাল রোববার নরসিংদীতে মানববন্ধন হয়েছে। ন্যাশনাল ইয়ুথ ফোরাম অব বাংলাদেশ নামের একটি সংগঠন এ কর্মসূচি পালন করে। গতকাল বেলা ১১টায় জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয়। এতে ফোরামের নরসিংদী জেলা শাখার সদস্য, সাংবাদিক, শিক্ষক ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
মানববন্ধন শেষে বক্তারা বলেন, গ্রামীণ ব্যাংক সমাজের দরিদ্র মানুষকে আলোর পথে নিয়ে এসেছে। শুধু তাই নয়, প্রতিষ্ঠানটি সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নারী উন্নয়নের জন্য নারী নেতৃত্ব তৈরি ও তাঁদের অধিকার আদায়ের ক্ষেত্রেও এ প্রতিষ্ঠান বিরাট ভূমিকা রেখেছে। এ ছাড়া বেকার তরুণদের আত্মকর্মসংস্থানের পথ সুগম করে দিয়েছে। এত কিছু করার পরও বর্তমান সরকার দেশের এনজিওগুলোর প্রতি বিরূপ চিন্তা নিয়ে কাজ করে যাচ্ছে। এ কারণেই নোবেলজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংককে ধ্বংসের ষড়যন্ত্র করা হচ্ছে।