গ্রামীণ ব্যাংক নিয়ে চিকিৎসকদের উদ্বেগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের এক হাজার ১১১ জন বিশিষ্ট চিকিৎসক এক যুক্ত বিবৃতিতে গ্রামীণ ব্যাংক বিষয়ে সরকারি উদ্যোগে উদ্বেগ জানিয়েছেন। বিবৃতিতে তাঁরা বলেন, সরকার ও সরকারপ্রধান প্রতিহিংসার বশবর্তী হয়ে গ্রামীণ ব্যাংককে নিয়ন্ত্রণের নামে ধ্বংসের উদ্যোগ নিয়েছে।বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক কার্যকরী পরিষদের সদস্য রফিকুল ইসলাম ওই চিকিৎসকদের পক্ষে এই বিবৃতি গত রোববার গণমাধ্যমে পাঠিয়েছেন। বিবৃতিতে স্বাক্ষর করেছেন বিএমএর সাবেক সভাপতি এম এ মাজেদ, স্ত্রীরোগ বিশেষজ্ঞ এ বায়েস ভূঁইয়া, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য এম এ মান্নান, বিএমএর সাবেক মহাসচিব এ জেড এম জাহিদ হোসেন ও লিভার বিশেষজ্ঞ মবিন খান প্রমুখ।