গ্রামীণ ব্যাংক বাঁচানোর দাবিতে ত্রিশালে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোবেলজয়ী অধ্যাপক ড. মুহামঞ্চদ ইউনূসের গ্রামীণ ব্যাংক বাঁচাতে গতকাল শনিবার ময়মনসিংহের ত্রিশালে ন্যাশনাল ইয়ুথ ফোরাম অব বাংলাদেশ ও বেসরকারি সংস্থা সোশ্যাল ইকোনমিক ভলান্টারি অ্যাসোসিয়েশনের (শেভা) যৌথ উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাসস্ট্যান্ডে এ মানববন্ধনে যুবক, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে শেভার প্রতিষ্ঠাতা মহাসচিব ও নির্বাহী পরিচালক এ এস জহিরুল ইসলামসহ আরও অনেকে বক্তৃতা করেন। এ সময় বক্তারা সরকারের রোষানল থেকে গ্রামীণ ব্যাংককে বাঁচানোর দাবি জানান। পরে একটি মিছিল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে শেভার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় সংস্থার অর্থসচিব মিজানুর রহমান, সংস্থার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সানজিদা আক্তার, অক্সফোর্ড কিন্ডারগার্টেন অ্যান্ড স্কুলের প্রধান শিক্ষক আবুল বাসার প্রমুখ উপস্থিত ছিলেন।