গ্রামীণ ব্যাংক বিষয়ে গঠিত কমিটির মেয়াদ এক মাস বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ ব্যাংকের সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে গঠিত পাঁচ সদস্যের মূল্যায়ন কমিটির মেয়াদ এক মাস বাড়ানো হয়েছে। তিন মাসের জন্য গঠিত এ কমিটির গত ১০ এপ্রিল গ্রামীণ ব্যাংক নিয়ে সরকারের কাছে একটি প্রতিবেদন দাখিল করার কথা ছিল। অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, কমিটির মেয়াদ আরও এক মাস বাড়ানো হয়েছে। কমিটি মন্ত্রণালয়কে জানিয়েছে, প্রতিবেদনের কাজ প্রায় শেষ। খুঁটিনাটি বিষয়গুলো সম্পন্ন করতে কিছু সময় লাগবে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের মনোয়ার উদ্দীন আহমেদকে প্রধান করে গত ১১ জানুয়ারি কমিটি করা হয়। কার্যপরিধিতে কমিটিকে নরওয়ের টেলিভিশনে প্রচারিত সংবাদ, গ্রামীণ পরিবারের অন্য প্রতিষ্ঠানগুলোর তালিকা, গ্রামীণ ব্যাংকের সঙ্গে এসব প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা, ঋণ ও সঞ্চয়ের ওপর সুদের হার নির্ধারণ এবং সুদ আদায়ের নিয়মাবলি ইত্যাদি অনুসন্ধান করার কথা বলা হয়েছে।