গ্রামীণ ব্যাংক যেভাবে চলছে সেভাবেই চলতে দিন: এরশাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রামীণ ব্যাংক নিয়ে সরকারের বিরুদ্ধে ‘অনভিপ্রেত পরিস্থিতি’ সৃষ্টির অভিযোগ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। গতকাল শনিবার এক বিবৃতিতে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।এরশাদ সরকারের কাছে আবেদন জানিয়ে বলেন, ‘গ্রামীণ ব্যাংক যেভাবে চলে এসেছে, সেভাবেই চলতে দিন। ড. ইউনূসের মতো ব্যক্তিকে নিয়ে ঘাঁটাঘাঁটি করে বিশ্ববাসীর কাছে নিজেদের খাটো করবেন না।’এদিকে গতকাল জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) কার্যকরী কমিটির জরুরি সভার প্রস্তাবে গ্রামীণ ব্যাংকের ওপর ‘সরকারি কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টার’ নিন্দা করা হয়েছে। সভায় গ্রামীণ ব্যাংকের ব্যাপারে সরকারের ‘নেতিবাচক সিদ্ধান্ত’ পরিবর্তনের দাবি জানানো হয়।