গ্রামীণ ব্যাংক-রাজা বোদওঁয়া পুরস্কার পেলেন ১০ জন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রামীণ ব্যাংক পটুয়াখালীর আঞ্চলিক কার্যালয়ে গত বৃহস্পতিবার সকালে ১০ জনকে ‘গ্রামীণ ব্যাংক-রাজা বোদওঁয়া পুরস্কার ২০১১’ দেওয়া হয়েছে। কর্মদক্ষতা ও আচার-আচরণসহ সার্বিক বিবেচনায় ব্যাংকের সফলতায় বিশেষ অবদান রাখার জন্য তাঁদের এই পুরস্কার দেওয়া হয়।পুরস্কারপ্রাপ্তরা হলেন ব্যাংকের সদস্য রীনা বেগম, জাহানারা বেগম, খাদিজা বেগম, সুলতান আহমেদ, জেসমিন বেগম, রানী বেগম, মমতাজ বেগম, শাহানা বেগম, রোকেয়া বেগম ও কর্মী মো. মিজানুর রহমান। গ্রামীণ ব্যাংক পটুয়াখালী অঞ্চলের ব্যবস্থাপক পান্না লাল দত্তের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।