গ্রামীণ ব্যাংককে ধ্বংস করতেই অধ্যাদেশ সংশোধনের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার সুপরিকল্পিতভাবে গ্রামীণ ব্যাংককে ধ্বংস করার জন্য এ-সংক্রান্ত অধ্যাদেশ সংশোধনের উদ্যোগ নিয়েছে। ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রোশের বশবর্তী হয়েই এ ধরনের হীন ষড়যন্ত্র করা হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল শুক্রবার এক বিবৃতিতে এ কথা বলেন। তিনি গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ সংশোধনের উদ্যোগে উদ্বেগ প্রকাশ করে এর নিন্দা ও প্রতিবাদ জানান। অবিলম্বে এ উদ্যোগ বন্ধ করে প্রতিষ্ঠানটিকে বাঁচানোর আহ্বান জানান বিএনপির এই নেতা। বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, আওয়ামী সরকার লাখ লাখ গরিব মানুষের স্বার্থসংশ্লিষ্ট গ্রামীণ ব্যাংককে ক্ষতিগ্রস্ত করে তাদের অন্ধ প্রতিহিংসা চরিতার্থ করছে। অধ্যাদেশ সংশোধনের উদ্যোগ বন্ধ না করলে দল-মত-শ্রেণী-পেশানির্বিশেষে সম্মিলিতভাবে স্বৈরাচারী সরকারের বিধ্বংসী সর্বনাশা সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, আন্তর্জাতিকভাবে সম্মানিত ড. ইউনূস ও গ্রামীণ ব্যাংকের মর্যাদাহানি ও ক্ষতি করে সরকার জাতীয় ভাবমূর্তিকেই নষ্ট করেছে।