গ্রামীণ ব্যাংককে ধ্বংসের ষড়যন্ত্র করছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ ব্যাংককে ধ্বংস করতে সরকার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তিনি সরকারের উদ্দেশে বলেন, ‘নোবেল বিজয়ী ইউনূসের মতো সম্মানিত ব্যক্তিকে নিয়ে খেলা করে দেশের ভাবমূর্তি আর ক্ষুণ্ন করবেন না।’গতকাল শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মওদুদ আহমদ এ কথা বলেন।বিএনপির এই নেতা বলেন, নোবেল বিজয়ী ইউনূসের মতো সম্মানিত ব্যক্তিকে নিয়ে সরকারের ষড়যন্ত্রের কারণে বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। সরকারের এ ধরনের ষড়যন্ত্রে প্রমাণিত হয়, তারা স্বৈরাচারী ও একদলীয় শাসনের দিকে যাচ্ছে। তিনি বলেন, ‘আপনি প্রধানমন্ত্রী হতে পারেন, কিন্তু ড. ইউনূস আপনার অনেক অনেক ঊর্ধ্বে। তাঁকে অসম্মান করে জাতিকে বিদেশের কাছে অপমান করা হয়েছে। সারা বিশ্বের অনেক দেশ তাঁকে সংবর্ধনা দিয়েছে।’ সাংস্কৃতিক ফাউন্ডেশনের সভাপতি মেহবুব রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন প্রমুখ বক্তব্য দেন।