গ্রামীণ ব্যাংকশিক্ষাবৃত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদীতে গতকাল মঙ্গলবার ১৩ শিক্ষার্থীকে ‘গ্রামীণ ব্যাংক ছাত্রছাত্রী শিক্ষাবৃত্তি-২০১৬’ দেওয়া হয়েছে। শহরের পিয়ারপুরে ব্যাংকের ঈশ্বরদী শাখা কার্যালয়ে বেলা সাড়ে ১১টায় অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই বৃত্তি দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা ব্যবস্থাপক মহিউদ্দিন আহমেদ। বক্তব্য দেন ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক আবদুল কাফি, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুণ্ডু, কলেজ শিক্ষার্থী শামসুন্নাহার প্রমুখ। বৃত্তিপ্রাপ্ত ১৩ শিক্ষার্থীর মধ্যে প্রাথমিকের একজন, নিম্ন মাধ্যমিকের দুজন, মাধ্যমিকের চারজন, উচ্চমাধ্যমিকের তিনজন, সাংস্কৃতিক চর্চায় একজন এবং স্নাতক পর্যায়ের দুজন। বৃত্তিপ্রাপ্ত স্নাতক পর্যায়ের দুজন এক বছরে ৪৮ হাজার টাকা করে এবং অন্যরা ২৫ হাজার ৮০০ করে পাবে।