গ্রামীণ ব্যাংকে সরকারি হস্তক্ষেপ বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ ব্যাংকে সরকারি হস্তক্ষেপ বন্ধের দাবি জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ফোরাম। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে সংগঠনটি।‘সেভ গ্রামীণ ব্যাংক’, ‘স্টপ ইন্টারফেয়ার অব গ্রামীণ ব্যাংক’ লেখা প্ল্যাকার্ড নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শতাধিক প্রাক্তন শিক্ষার্থী মানববন্ধনে অংশ নেন।মানববন্ধন চলাকালে জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন বলেন, জনগণের স্বার্থেই গ্রামীণ ব্যাংককে বাধাহীনভাবে চলতে দিতে হবে। তদন্ত কমিশনের নামে সরকারি হস্তক্ষেপ বন্ধ করতে হবে।সংগঠনের মহাসচিব রেদুয়ান হোসেন বলেন, সরকার গ্রামীণ ব্যাংকের বোর্ড সদস্যসংখ্যা পরিবর্তন করে নিয়ন্ত্রণের যে চেষ্টা করছে, তা ব্যাংকে ভয়াবহ নেতিবাচক প্রভাব ফেলবে।সংগঠনের সভাপতি হাসিব আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তানভির সোহেল, সাজ্জাদ হালিম, হানিফ বেপারী প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।