গ্রামীণ ব্যাংকের এমডি নিয়োগে অধ্যাদেশ জারিতে উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগসংক্রান্ত সরকারি অধ্যাদেশ জারিতে উদ্বেগ প্রকাশ করেছে ‘নোবেলজয়ী ড. ইউনূস সুহূদ-চট্টগ্রাম’। গতকাল বৃহস্পতিবার নগরের এম এম আলী সড়কে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ উদ্বেগের বিষয়টি জানানো হয়। সংগঠনটির সভাপতি অধ্যাপক মুহাম্মদ সিকান্দার খানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অধ্যাপক মাহফুজুল হক চৌধুরী, মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম বীর প্রতীক, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সালাহ উদ্দিন হায়দার সিদ্দিকী, আইনজীবী জাহাঙ্গীর চৌধুরী, মোহাম্মদ তারেক প্রমুখ।