গ্রামীণ ব্যাংকের কর্মকর্তাসহ তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে মোটরসাইকেলের ধাক্কায় মো. নূরুল ইসলাম হাওলাদার (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নূরুল ইসলাম গ্রামীণ ব্যাংকের বাগেরহাট সদর উপজেলার দেপাড়া বাজার শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।এদিকে গত সোমবার যশোরের অভয়নগর ও পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় দুজন নিহত হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:বাগেরহাট: গ্রামীণ ব্যাংকের বাগেরহাট আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক মোমিনুল হক জানান, ব্যাংকের সভায় অংশ নিতে নূরুল ইসলাম মঙ্গলবার সকালে বাগেরহাটে আসেন। সভা চলাকালে তিনি ব্যক্তিগত প্রয়োজনে কার্যালয় থেকে বের হন। খানজাহান আলী সড়ক পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। তাঁকে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে ও পরে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে বেলা একটার দিকে নূরুল ইসলাম মারা যান। তিনি ঝালকাঠির কালিয়ান্দার গ্রামের আজিম উদ্দিন হাওলাদারের ছেলে।অভয়নগর (যশোর): সোমবার অভয়নগর উপজেলার নওয়াপাড়া মেরী স্টোপস ক্লিনিকের স্বাস্থ্য প্রতিবেদক ইকবাল হোসেন মোটরসাইকেলে করে যশোর শহরে যাচ্ছিলেন। যশোর-খুলনা মহাসড়কে উপজেলার চেঙ্গুটিয়া এলাকায় একটি ট্রাক তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই ইকবালের মৃত্যু হয়। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার মিয়াপাড়া এলাকার মো. মতিয়ার রহমানের ছেলে।কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালী শহর থেকে বরযাত্রী নিয়ে মহিপুর যাওয়ার সময় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী শিরিন বেগমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। শিরিন কলাপাড়া ফেরিঘাট-সংলগ্ন পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ল্যাব সহকারী হিসেবে কর্মরত ছিলেন। তিনি কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের কাঁঠালপাড়া গ্রামের মো. মোস্তফা শিকদারের মেয়ে।