গ্রামীণ ব্যাংকের তিন কর্মকর্তার কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষুদ্রঋণ গ্রহীতাদের অর্থ আত্মসাতের দায়ে গ্রামীণ ব্যাংকের বরিশালের রায়পাশা-কড়াপুর শাখার সাবেক ব্যবস্থাপকসহ তিন কর্মকর্তাকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেককে ৫ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস করে দণ্ডাদেশ দেওয়া হয়েছে।
গতকাল বুধবার দুপুরে বরিশালের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন।
দণ্ডিত কর্মকর্তারা হলেন গ্রামীণ ব্যাংকের বরিশালের রায়পাশা-কড়াপুর শাখার সাবেক ব্যবস্থাপক দেলোয়ার হোসেন, কর্মকর্তা রতন প্রভা হালদার ও মো. ইব্রাহিম খলিল। রায় ঘোষণার সময় রতন প্রভা হালদার আদালতে উপস্থিত ছিলেন। অন্য দুই আসামি পলাতক।
দণ্ডিত সাবেক শাখা ব্যবস্থাপক দেলোয়ার হোসেন যশোরের ছাতিয়ানতলা এলাকার মো. জয়নাল আবদিনের ছেলে, রতন প্রভা পিরোজপুরের নেছারাবাদ উপজেলার মাদ্রা বাজার এলাকার প্রভাষ মণ্ডলের স্ত্রী এবং ইব্রাহিম খলিল একই উপজেলার আউরিয়া এলাকার মোকছেদ আলীর ছেলে।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১১ সালে দণ্ডিত ব্যক্তিরা ৯ সদস্যের নামে ৮৫ হাজার টাকার ঋণ উত্তোলন করে আত্মসাত করেন।