প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রামীণ ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদ বাতিল, রিভিউ কমিটির সুপারিশ দ্রুত বাস্তবায়ন, বর্তমানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালককে সরিয়ে নতুন একজনকে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে গ্রামীণ ব্যাংক নির্যাতিত কর্মী পরিষদ। গতকাল সোমবার সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংগঠনটির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে স্বেচ্ছা অবসরের নামে ছাঁটাইকৃতদের দ্রুত চাকরিতে পুনর্বহালের দাবি জানানো হয়।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক নির্যাতিত কর্মী পরিষদের সভাপতি মাসুম সরকার, মহাসচিব মো. মজিবুর রহমান, গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী সমিতির সভাপতি কে এম শহীদুল হক, কেন্দ্রীয় নেতা আনিসুর রহমান, মোজাম্মেল হক প্রমুখ।