গ্রামীণ ব্যাংকের সাবেক তিন কর্মকর্তার কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে গ্রামীণ ব্যাংকের সাবেক তিন কর্মকর্তাকে ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেককে পাঁচ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় ওই রায় দেন আদালত।

গতকাল বুধবার দুপুরে বরিশাল বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক ওই আদেশ দেন।

বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর শাখা গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপক দেলোয়ার হোসেন, কর্মকর্তা শাহ আলম ও কেন্দ্র ব্যবস্থাপক মনিরুল ইসলামের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা করে দুদক। মামলায় প্রায় তিন লাখ টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই দণ্ডাদেশ দেওয়া হয়। আদালত ১৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল ওই রায় দেন।