গ্রামীণ যোগাযোগ উন্নয়নে সহায়তার আশ্বাস জাপানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস দিয়েছে জাপানের একটি সংসদীয় ও বাণিজ্য প্রতিনিধিদল। গতকাল রোববার স্থানীয় সরকার বিভাগের সম্মেলনকক্ষে ১৮ সদস্যের জাপানি প্রতিনিধিদলটি সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে এই আশ্বাস দেয়। দলের নেতৃত্বে রয়েছেন জাপানের এমপি আকিরা ইসিহি। গতকালের বৈঠকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও ওই মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাহাঙ্গীর কবির বাংলাদেশের উন্নয়নে জাপানের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি দিয়ে ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার কাজে দেশটির অধিকতর সহায়তা চান। বিজ্ঞপ্তি।