দেশব্যাপী গ্রামীণফোনের বিক্রয়লব্ধ আয় সংগ্রহের লক্ষ্যে গ্রামীণফোন লি. ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মধ্যে গত ২৬ জুলাই এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এতে গ্রামীণফোনের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিবেক সুদ ও ভারপ্রাপ্ত সিএফও মাইনুর রহমান ভূঁইয়া এবং ব্যাংকের পক্ষে ভারপ্রাপ্ত সিইও ও হেড অব করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ক্লায়েন্টস আবরার এ. আনোয়ার, হেড অব ট্রানজেকশন ব্যাংকিং হুসেইন শিরাজি সই করেন। এই চুক্তির ফলে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক গ্রামীণফোনকে তার দেশব্যাপী সেলস কালেকশনের জন্য স্টেট অব দ্য আর্ট ফিন্যান্সিয়াল সল্যুশন দেবে। এতে গ্রামীণফোনের গ্রাহকেরা ব্যাপকভাবে উপকৃত হবেন এবং তাঁরা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ইলেকট্রনিক চ্যানেল যেমন: এটিএম, আই-ব্যাংকিং, আইভিআর ও অটো বিল্স পের মাধ্যমে ফোন বিল শোধ করতে পারবেন। সেই সঙ্গে গ্রামীণফোনের গ্রাহকেরা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ওয়ান পয়েন্ট কালেকশন সেন্টারের মাধ্যমেও তাঁদের ফোন বিল শোধ করতে পারবেন। বিজ্ঞপ্তি।