গ্রামীণফোনকে ৩০৩৪ কোটি টাকা দিতে বলেছে বিটিআরসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণফোনকে তিন হাজার ৩৪ কোটি টাকা পরিশোধ করতে চিঠি দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। নিরীক্ষা করে বিটিআরসি এই পাওনার কথা জানিয়েছে।গতকাল সোমবার এই চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে ২১ দিনের মধ্যে তাদের পাওনা দুই হাজার ১৪৬ কোটি টাকা পরিশোধ করতে বলা হয়েছে। বাকি ৮৮৭ কোটি টাকা পাবে জাতীয় রাজস্ব বোর্ড। তবে গ্রামীণফোনের চিফ কমিউনিকেশন কর্মকর্তা কাজী মনিরুল কবির গতকাল রাতে বলেছেন, গত এপ্রিল থেকেই বিষয়টি নিয়ে কথা বলা হচ্ছে। নিরীক্ষার সময় ও পরেও এ নিয়ে আনুষ্ঠানিকভাবে আলোচনা হয়েছে। এ সময় গ্রামীণফোন পরিষ্কারভাবে বলেছে, নিরীক্ষায় যে হিসাবের কথা বলা হয়েছে, তা ভুল পর্যবেক্ষণের ভিত্তিতে।