গ্রামীণফোনের আইভিআর সেবার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারঅ্যাকটিভ ভয়েস রেসপন্স (আইভিআর) সেবার মাধ্যমে ১২টি সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেলের খবর শুনতে পাবেন গ্রামীণফোনের গ্রাহকেরা। এগুলো হলো: প্রথম আলো, ডেইলি স্টার, বিবিসি, বিডিনিউজ টোয়েন্টিফর ডট কম, এটিএন বাংলা, চ্যানেল আই, এনটিভি, আরটিভি, বাংলাভিশন, মাছরাঙা টেলিভিশন, বৈশাখী ও ইনডিপেন্ডেন্ট টেলিভিশন।গতকাল রাজধানীর গুলশানের একটি হোটেলে এ সেবার উদ্বোধন করা হয়। গ্রামীণফোনের সঙ্গে এ সেবায় সহযোগিতা করছে দেশীয় কনটেন্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসএসএল ওয়্যারলেস।গ্রামীণফোনের সংযোগ ব্যবহারকারীরা ২২০০০ নম্বরে কল করে আইভিআরের মাধ্যমে বিভিন্ন নম্বর ডায়াল করে তাঁদের পছন্দমতো গণমাধ্যমের খবর শুনতে পারবেন। অনুষ্ঠানে গ্রামীণফোনের ডিরেক্টর রেগুলেটরি অ্যাফেয়ার্স তাইমুর রহমান ও ডিজিএম কনটেন্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন আজিজুল আবেদিন এবং এসএসএল ওয়্যারলেসের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ কামালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।