গ্রামীণফোনের পাওনা নিয়ে বিটিআরসি ও এনবিআরের বৈঠক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রামীণফোনের (জিপি) কাছে দাবি করা তিন হাজার ৩৪ কোটি টাকায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অংশ ৮৮৭ কোটি ৫৬ লাখ ৬৯ হাজার ৫০৬ টাকা নিয়ে গতকাল বুধবার বিটিআরসি ও এনবিআরের মধ্যে বৈঠক হয়েছে।প্রায় সাড়ে তিন ঘণ্টার এ বৈঠকে নিরীক্ষকপ্রতিষ্ঠান ফজল অ্যান্ড কোম্পানির প্রধান মো. বাশার এনবিআর প্রতিনিধিদলের কাছে নিরীক্ষাকার্যক্রম পদ্ধতি বর্ণনা করেন। বৈঠক শেষে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান জিয়া আহমেদ সাংবাদিকদের জানান, মঙ্গলবার আবার জিপিকে চিঠি দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, জিপি যেকোনো সময় তাদের আপত্তির পক্ষে যথাযথ নথিপত্র নিয়ে বিটিআরসির সঙ্গে আলোচনায় বসতে পারে।