গ্রামীণফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মাশরাফি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

গ্রামীণফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যোগ দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। সমাজের ক্ষমতায়নে গ্রামীণফোনের সঙ্গে কাজ করবেন তিনি।
গ্রামীণফোনের সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘ব্র্যান্ড হিসেবে গ্রামীণফোন সব বাধা পেরিয়ে বহুদূরের যাত্রায় বিশ্বাসী। আমিও ব্যক্তিগত ও পেশাদারি জীবনে সব সময় সীমা ছাড়িয়ে যাওয়া, সমর্থকদের আস্থা ও নিজের শক্তির ওপর বিশ্বাস রেখেছি। গ্রামীণফোন তার প্রয়োজনীয় ও উদ্ভাবনী সব সেবার মাধ্যমে বাংলাদেশিদের হৃদয় জয় করার পাশাপাশি দেশের সামাজিক ক্ষমতায়নে ইতিবাচক পরিবর্তন আনতে উল্লেখযোগ্য অবদান রেখেছে। ...আমি আশা করি, গ্রামীণফোনের সঙ্গে আমরা সবাই মিলে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।’ বিজ্ঞপ্তি