গ্রামীণফোনের লাইসেন্স বাতিলের কোনো ইচ্ছে নেই: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণফোনের লাইসেন্স বাতিলের কোনো ইচ্ছে সরকারের নেই। কোম্পানিটির সংকট নিরসনে বরং বিকল্প সমাধান খোঁজা হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনে সরকারের সঙ্গে নরওয়ের সরকারও কাজ করবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল সোমবার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, ‘গ্রামীণফোনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সিগভে ব্রেককে গত রোববার আমার সাথে দেখা করে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে আমি তাঁকে আশ্বস্ত করেছি, গ্রামীণফোনের লাইসেন্স বাতিল করা হবে না। কারণ, আমরা চাই বিদেশি বিনিয়োগ।’গ্রামীণ কমিশন কয়েকটি প্রেক্ষাপট থেকে গ্রামীণফোনের লাইসেন্স বাতিলের সুপারিশ করেছে বলে সাংবাদিকদের জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, মুহাম্মদ ইউনূস গ্রামীণ টেলিকম প্রতিষ্ঠা করেছেন বলে গ্রামীণ ব্যাংকের সঙ্গে প্রকৃতপক্ষে গ্রামীণফোনের কোনো সম্পর্ক নেই। সেটি এমনকি ইউনূস নিজেও স্বীকার করেছেন।