গ্রামীণফোনের সঙ্গে ডাচ্-বাংলা ও ব্র্যাক ব্যাংকের চুক্তি সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বসুন্ধরায় অবস্থিত গ্রামীণফোনের প্রধান কার্যালয় জিপি হাউসে ৪ জুন গ্রামীণফোন, এসএসএল ওয়্যারলেস পৃথকভাবে ডাচ্-বাংলা ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের সঙ্গে চুক্তিতে সই করেছে। বিভিন্ন ইলেকট্রনিক চ্যানেলের মাধ্যমে গ্রামীণফোন (জিপি) গ্রাহকদের অনলাইনে মোবাইল রিচার্জ সার্ভিস চালুর উদ্দেশে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষরিত হয়।এই চুক্তির ফলে গ্রামীণফোনের গ্রাহকেরা www.easy.com.bd ওয়েবসাইট থেকে সহজেই তাঁদের প্রিপেইড নম্বর রিচার্জ বা পোস্টপেইড নম্বরের বিল অনলাইনে প্রদান করতে পারবেন। গ্রাহকেরা তাঁদের ভিসা, মাস্টারকার্ড ক্রেডিট কার্ড ও ডিবিবিএল নেক্সাস, ব্র্যাক ব্যাংক এটিএম ইত্যাদি ডেবিট কার্ড ব্যবহার করে অনলাইনে বিল পরিশোধ করতে পারবেন। ডাচ্-বাংলা ব্যাংক ডিবিবিএল নেক্সাস ও ব্র্যাক ব্যাংক ভিসা, মাস্টারকার্ড ও ব্র্যাক ব্যাংক এটিএম কার্ডের প্রসেসর হিসেবে কাজ করবে।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গ্রামীণফোনের হেড অব ডিস্ট্রিবিউশন মোহাম্মদ সাজ্জাদ হাসিব, হেড অব ডিস্ট্রিবিউশন ইনফ্রাস্ট্রাকচার প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট মো. মাসুদ সোলায়মান ও স্পেশালিস্ট মোহাম্মদ জাহাঙ্গীর কায়সার, এসএসএলের মহাব্যবস্থাপক আনিসুল ইসলাম, সহকারী মহাব্যবস্থাপক আশীষ চক্রবর্তী ও কি সফটওয়্যার আর্কিটেক্ট শাহজাদা রিদওয়ান এবং ডাচ্-বাংলা ব্যাংকের হেড অব পার্সোন্যাল ব্যাংকিং মো. কামরুজ্জামান, ব্র্যাক ব্যাংকের হেড অব কার্ডস তৌফিক হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।