গ্রামে গিয়ে ভালোভাবে কাজ করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম তরুণ চিকিৎসকদের উদ্দেশে বলেছেন, ‘তোমরা গ্রামে গিয়ে ভালোভাবে কাজ করবে। কোনোভাবেই যাতে গ্রামের মানুষের সেবা ব্যাহত না হয়। তোমরা সঠিকভাবে জনগণকে সেবা দেবে।’
গতকাল বুধবার রাজধানীর বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মিলনায়তনে ৩৪তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ চিকিৎসক ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে সরকারি চাকরিতে যোগদান অনুষ্ঠানে এ আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। মোহাম্মদ নাসিম বলেন, ‘মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অঙ্গীকার করেছিলেন, তা পূরণের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।’