গাড়িতে গ্রামে ঘুরছেন এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হুসেইন মুহম্মদ এরশাদ
হুসেইন মুহম্মদ এরশাদ

জনমত যাচাইয়ে গাড়িতে করে রংপুরের গ্রামে গ্রামে ঘুরছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।
ঈদ করতে এরশাদ এখন রংপুরে। আজ সোমবার সকাল থেকেই তিনি ছুটে বেড়াচ্ছেন এক গ্রাম থেকে আরেক গ্রামে। জাতীয় পার্টির ভোটব্যাংক সম্পর্কে জানতে চাচ্ছেন মানুষের কাছে।
এরশাদ আজ সকাল আটটা থেকে রংপুর নগরের সাতগাড়া, দর্শনা, পালিচড়া, রাজেন্দ্রপুর, নজিরেরহাট, লাহিড়ির হাট, সদ্যপুষ্করিণী, নয়ারহাট এলাকায় ঘুরে বেড়িয়েছেন।
গাড়িতে করে এসব এলাকা ঘুরে বেড়ানোর সময় বিভিন্ন হাটবাজারে নেমে মানুষের সঙ্গে কুশলবিনিময় করেছেন তিনি। এ সময় তিনি জাতীয় পার্টিকে ভোট দেওয়ার অনুরোধ জানিয়ে বলেন, তাঁর দল সরকার গঠন করলে মানুষের মুখে হাসি ফুটবে। ঈদের পরের দিন এরশাদ ঢাকায় ফিরবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।