প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম বলেছেন, নিয়মানুযায়ী যেসব চিকিত্সক দুই বছর করে গ্রামে থাকবেন, তাঁদের সরকার ভালো জায়গায় বদলি করবে। বদলির জন্য তদবিরেরও প্রয়োজন হবে না।
গতকাল দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মো. নাসিম এসব কথা বলেন। মতবিনিময় সভার সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের পরিচালক আলাউদ্দিন মজুমদার এবং সঞ্চালনা করেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন সরফরাজ খান চৌধুরী।
এ সময় আরও বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দীন মো. নুরুল হক, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি মাহমুদ হাসান, বিএমএ চট্টগ্রামের সভাপতি মুজিবুল হক খান প্রমুখ।