গ্রাম্য সালিস থেকে পিস্তল, গুলিসহ তিন তরুণগ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার ভাকুলী গ্রামে একটি সালিস বৈঠক থেকে গতকাল শুক্রবার একটি বিদেশি পিস্তল, দুটি গুলিসহ তিন তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন উজ্জ্বল হোসেন (২৫), সজীব হোসেন (২০) ও মোক্তার আলী (২৮)।

পুলিশ ও এলাকার কয়েকজন জানান, সম্প্রতি ওই গ্রামের আসলামের সঙ্গে মোক্তারের এক আত্মীয়ের প্রেমের সম্পর্ক নিয়ে জটিলতার সৃষ্টি হয়। এ নিয়ে গতকাল বিকেলে আসলামের বাড়িতে সালিস বৈঠক হয়।