গ্রাম্য সালিসে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের সদর উপজেলার বিন্নাটি চৌরাস্তা বাজারের মারিয়া এলাকায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রাম্য সালিসে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই গ্রামের শতাধিক লোক পাল্টাপাল্টি সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়। আহত ব্যক্তিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকি ৎসা দেওয়া হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন বিপুল চন্দ্র বিশ্বাস, কাঞ্চন বিশ্বাস ও হানিফ মিয়া। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সদর উপজেলার সুলতানপুর গ্রামের পরিত্যক্ত সিএনবি মাঠে মারিয়া ও সুলতানপুর গ্রামের যুবকদের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলার একপর্যায়ে দুই দলের মধ্যে কথা-কাটাকাটি এবং পরে মারামারির ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিষয়টি মীমাংসার জন্য দুই গ্রামের লোকজন নিয়ে মারিয়া গ্রামে সালিস বসে। সালিসে কথা-কাটাকাটির একপর্যায়ে আবারও দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোশাররফ হোসেন জানান, এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা বর্তমানে জেলা কারাগারে রয়েছেন।