গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়বে আগামী মাস থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুতের দাম বাড়ানোর সব আইনি প্রক্রিয়া প্রায় শেষ করে এনেছে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। চলতি মাসের মধ্যেই পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের বর্ধিত দাম ঘোষণা করা হবে।সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সূত্রগুলো জানায়, পাইকারি পর্যায়ের বর্ধিত দাম এ মাস থেকেই এবং খুচরা পর্যায়ের বর্ধিত দাম আগামী ডিসেম্বর মাস থেকে কার্যকর হতে পারে। তবে খুচরা পর্যায়ে দাম বাড়ানোর ঘোষণা দেওয়ার আগে সরকারের শীর্ষ পর্যায়ের মতামত নেওয়া হবে।ডিপিডিসি, ডেসকো, আরইবি, ওজোপাডিকো প্রভৃতি বিতরণকারী সংস্থা হচ্ছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পাইকারি গ্রাহক। পিডিবিরও সাধারণ খুচরা গ্রাহক পর্যায়ে বিতরণের ব্যবসা আছে। এরা পিডিবির কাছ থেকে বিদ্যুৎ কিনে সাধারণ খুচরা গ্রাহক পর্যায়ে বিতরণ করে।এই পাইকারি গ্রাহকদের ক্ষেত্রে বিদ্যুতের দাম বাড়ানোর চূড়ান্ত শুনানি গত রোববার করেছে বিইআরসি। দু-এক দিনের মধ্যেই এই বর্ধিত দাম ঘোষণা করার কথা।সরকারি সূত্র জানায়, এদের ক্ষেত্রে চলতি মাসে একবার এবং আগামী মার্চ মাসে আরেকবার বিদ্যুতের দাম বাড়ানো হতে পারে। তবে দুবারের বর্ধিত দাম এই সপ্তাহে একই সঙ্গে ঘোষণা করা হবে।খুচরা গ্রাহকের ক্ষেত্রে দাম বাড়ানোর ব্যাপারে বিইআরসির গণশুনানি করার আইনি বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী গতকাল সোমবার ডেসকোর প্রস্তাবের ওপর শুনানি হয়েছে। ডেসকো ১২ দশমিক ১৮ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে। এর আগে ওজোপাডিকো ও আরইবির গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর শুনানি হয়েছে।সব কটি বিতরণ কোম্পানির প্রস্তাবের ওপর শুনানি শেষে একসঙ্গে সব কোম্পানির সাধারণ গ্রাহক পর্যায়ে বিদ্যুতের বর্ধিত দাম ঘোষণা করা হবে। ফলে বিভিন্ন কোম্পানির বিদ্যুতের দামের মধ্যে অসামঞ্জস্য দূর করা সম্ভব হবে।বিইআরসি আইন ২০০৩ অনুযায়ী, বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানোর এখতিয়ার বিইআরসির।