গ্রাহক সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় জনতা ব্যাংকের মতলব বাজার শাখায় এক গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে পাঁচটায় ওই ব্যাংকের নতুন কার্যালয়ে এ সমাবেশ হয়। ব্যাংক কর্তৃপক্ষ এ সমাবেশের আয়োজন করে। ব্যাংকের চাঁদপুর অঞ্চলের উপমহাব্যবস্থাপক খালেদ মোহাম্মদ ইকবালের সভাপতিত্বে এবং মতলব বাজার শাখার ব্যবস্থাপক মো. শাহজালালের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন ব্যাংকের কুমিল্লা বিভাগীয় অঞ্চলের মহাব্যবস্থাপক তাজুল ইসলাম।