প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ উপলক্ষে গতকাল বুধবার চট্টগ্রামের সাতকানিয়ায় গ্রাহক সমাবেশ হয়েছে। সাতকানিয়া বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলীর কার্যালয়ে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন আবাসিক প্রকৌশলী মো. গোলাম সারোয়ার। এতে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মাহফুজ উন নবী। বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের হিসাবরক্ষক অজয় কান্তি দাশ। অন্যদের মধ্যে বক্তব্য দেন বিদ্যুৎকর্মী ওবাইদুল হক, মির আফাজ উদ্দিন, আসহাব মিয়া, বিকাশ দাশ; গ্রাহক শংকর কান্তি দাশ, নুরুল ইসলাম।