গ্রাহক সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পূর্ব চৌরাস্তায় গতকাল মঙ্গলবার ‘ইসলাম অ্যান্ড কোম্পািন’র মোটরসাইকেল বিক্রয় কেন্দ্রে গ্রাহক সমাবেশ ও আলোচনা সভা হয়েছে। এতে সভাপতিত্ব করেন কোম্পানিটির চেয়ারম্যান তসলিম উদ্দীন আহম্মেদ। প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মো. ইমদাদুল হক। বিশেষ অতিথি ছিলেন মোবারক আলী চ্যারিটেবল ট্রাস্টের চেয়ারম্যান মো. মুনির উদ্দীন। বক্তব্য দেন কোম্পানির পীরগঞ্জ বিক্রয় কেন্দ্রের স্বত্বাধিকারী আরিফুর রহমান। পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি