গ্রাহকদের অর্থ নিয়ে মাল্টিপারপাস সমিতি উধাও
গ্রাহকদের টাকা নিয়ে নারায়ণগঞ্জে ‘তারদা ফাইন্যান্স অ্যান্ড কমার্স’ নামের একটি বহুমুখী (মাল্টিপারপাস) সমবায় সমিতির কর্মকর্তারা উধাও হয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে গতকাল সোমবার সকালে মনোয়ার হোসেন নামের এক গ্রাহক সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে মনোয়ার হোসেন উল্লেখ করেন, শহরের বিবি রোডের বেনু টাওয়ারের দ্বিতীয় তলায় অবস্থিত ওই সমিতিতে তাঁর স্ত্রী ৩০ লাখ টাকা, শ্যালিকা চার লাখ এবং ছোট ভাইয়ের স্ত্রী দুই লাখ টাকা এফডিআর করেছিলেন। লভ্যাংশসহ তাঁদের পাওনা ছিল ৩৮ লাখ টাকা। এফডিআরের মেয়াদ পূর্ণ হওয়ার পর তাঁরা ওই টাকা চাইতে গেলে তারদা ফাইন্যান্স অ্যান্ড কমার্সের কর্মকর্তারা টালবাহানা করতে থাকেন। কয়েক দিন ধরে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা পলাতক রয়েছেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বলেন, তারদা মাল্টিপারপাসের মালিকপক্ষ কয়েক দিন ধরে পলাতক রয়েছে বলে অভিযোগ এসেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
জেলা সমবায় কর্মকর্তা মো. নুরুল আলম জানান, তারদা ফাইন্যান্স অ্যান্ড কমার্সের গ্রাহকেরা তাঁদের কাছে অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে।:n:
পুলিশের আর্থিক সহায়তার প্রস্তাব