গ্রাহকদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় তদন্ত শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বিরল উপজেলায় পল্লী বিদ্যুতের সংযোগ দেওয়ার নামে গোদাবাড়ী ও ধর্মপুর কৈকুড়ী গ্রামের ২০৪ জন গ্রাহকের কাছ থেকে ১৬ লাখ ৩২ হাজার টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় গত সোমবার থেকে তদন্ত শুরু হয়েছে।
দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ সূত্রে জানা গেছে, প্রথম আলোর বিশাল বাংলায় গত শনিবার এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ মহাব্যবস্থাপক (জিএম) কাজী মোহাম্মদ আলী পল্লী বিদ্যুৎ সমিতি বীরগঞ্জ জোনাল কার্যালয়ের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মমিনুর রহমানকে প্রধান করে দুই সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। কমিটির অপর সদস্য হলেন সোয়েব আল মাহমুদ।