গ্রাহকপর্যায়ে বিদ্যুতের দাম বেড়েছে ৬.৯৬ শতাংশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রাহকপর্যায়ে বিদ্যুতের দাম ৬ দশমিক ৯৬ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃপক্ষ এক সংবাদ ব্রিফিংয়ে দাম বাড়ানোর এ আনুষ্ঠানিক ঘোষণা দেয়।
এর আগে আজ বিদ্যুতের দাম গড়ে ৬ দশমিক ৬৯ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত চূড়ান্ত করে বিইআরসি। এটি অনুমোদনের জন্য সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে বিইআরসি কর্তৃপক্ষের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিদ্যুতের দাম গড়ে ৬ দশমিক ৯৬ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
বৈঠক শেষে এক ব্রিফিংয়ে বিইআরসি এ আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয়।
এর আগে বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে ৪ থেকে ৬ মার্চ কারওয়ান বাজারে বিইআরসি ভবনে গণশুনানি অনুষ্ঠিত হয়।