প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘এক মাসকে প্রতীক ধরে, সেবা দিব বছর ভরে’ এই স্লোগানে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড বদরগঞ্জ শাখায় মাসব্যাপী গ্রাহকসেবা শুরু হয়েছে। গতকাল রোববার সকালে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ওই সেবার উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার ইসতিয়াক আহমেদ ওই সেবার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক সাজেদুল ইসলাম, ব্যবসায়ী নাসিমুল গনি, শাহজাহান আলী প্রমুখ।