গ্রিক ট্রিলজি মঞ্চে আনছে ফেইম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রিক নাট্যকার সফোক্লিস রচিত গ্রিক ট্রিলজি মঞ্চে আনছে ফেইম স্কুল অব ডান্স, ড্রামা অ্যান্ড মিউজিকের নাট্যকলা বিভাগ। ২৫ এপ্রিল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় শিল্পকলা একাডেমীর মুক্ত মঞ্চে সাড়ে চার ঘণ্টা দৈর্ঘ্যের এই নাটক মঞ্চস্ত হবে। খ্রিষ্টপূর্ব ৪৪২ অব্দে সফোক্লিস রচিত ইডিপাস, ইডিপাস অ্যাট কলোনাস এবং আন্তিগোনে—এই তিনটি নাটক নিয়ে গ্রিক ট্রিলজির দ্বিতীয় মঞ্চায়ন করছে ফেইম।
সফোক্লিসের এই তিনটি নাটকের অনুবাদ করেছেন সৈয়দ আলী আহসান ও সুধাংশু রঞ্জন ঘোষ। নির্দেশনায় আছেন ফেইম নাট্যকলা বিভাগ পরিচালক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক অসীম দাশ। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাপস চক্রবর্তী, মুবিদুর সুজাত, পলি চৌধুরী, সাইফুর পারভেজ, বাপ্পী সিকদার, রুমেল বড়ুয়া, নাজিয়া ন্যান্সি, শাহরিয়ার মাহমুদ, শহীদুল আলম, প্রেম পাঠক, আজিম উদ্দিন, জাহেদুল হাসান, নিশিগন্ধা দাশগুপ্তা, সরোয়ার সুমন, স্বনূপমা সেনগুপ্তা, খাদিজাতুল রিশিকা, আবু আবদুল্লাহ ও হৈমন্তী আক্তার। বিজ্ঞপ্তি।