গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎহীন রাজশাহী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রিড বিপর্যয়ের কারণে আজ সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার পর থেকে বিদ্যুৎহীন হয়ে পড়েছে গোটা রাজশাহী। এতে এইচএসসি পরীক্ষার্থীসহ সাধারণ মানুষ বিপাকে পড়েছে।

রাজশাহী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একজন নির্বাহী প্রকৌশলী জানান, জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে সন্ধ্যা সাড়ে সাতটার পর থেকে রাজশাহীতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে কতক্ষণ লাগবে, তা জানাতে পারেননি তিনি।