প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যালয়ের পরিবেশকে আরও স্বাস্থ্যকর, নিরাপদ, ব্যয়সাশ্রয়ী ও উৎপাদনমুখী করার লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও গত শনিবার দ্য গ্রিন অ্যাপেল ডে অফ সার্ভিস উদ্যাপন করা হয়েছে। দিনটি উদ্যাপন উপলক্ষে স্পন্দনবি নামক বেসরকারি সংস্থার সহায়তায় মোহাম্মদপুর প্রিপারেটরি অ্যান্ড হায়ার সেকেন্ডারি স্কুল এবং সেন্ট জোসেপ হায়ার সেকেন্ডারি স্কুলে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মধ্যে ছিল উভয় বিদ্যালয়ের প্রায় ৫০০ জন ছাত্র-ছাত্রীর অংশগ্রহণে বিদ্যালয় এলাকা পরিচ্ছন্নতা অভিযান, রচনা প্রতিযোগিতা, অংকন প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, কুইজ প্রতিযোগিতা, বৃক্ষরোপণ ইত্যাদি। অনুষ্ঠান শেষে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা ম. তামিম বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে গাছেন চারা প্রদান করেন। বিজ্ঞপ্তি