গ্রিন ইউনিভার্সিটি ও ডিনেটের মধ্যে সমঝোতা চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য ও প্রযুক্তির উন্নয়নে রাজধানীর গ্রিন ইউনিভার্সিটি ও প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ডিনেটের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে। ৩ আগস্ট গ্রিন ইউনিভার্সিটির বোর্ড রুমে আয়োজিত আড়ম্বরপূর্ণ এক সভায় চুক্তিটি সম্পন্ন হয়। গ্রিন ইউনিভার্সিটির সহ-উপাচার্য মো. ফৈয়াজ খানের উপস্থিতিতে চুক্তিপত্রে বিশ্ববিদ্যালয় সেন্টারের ইনচার্জ শামীমা আক্তার ও ডিনেটের সিইও মিজানুর রহমান সই করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন মো. ফায়জুর রহমান, অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স ডিরেক্টর মো. আশরাফুল আনোয়ার, আইটি ডিরেক্টর ফিজার আহমেদ, ডিনেটের সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। চুক্তির আওতায় গ্রিন ইউনিভার্সিটি ডিনেটের সঙ্গে বেশ কিছু গবেষণা প্রকল্প ও পরিকল্পনা বাস্তবায়নসহ উচ্চশিক্ষায় আইসিটি খাতের উন্নয়নে কাজ করবে। পাশাপাশি চুক্তির আওতায় এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডিনেটে ইন্টার্নশিপের সুযোগ পাবেন। বিজ্ঞপ্তি